ফোর্বস’র বিচারের স্যামসাংয়ের কর্ম-পরিবেশ ‘বেস্ট’
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার্স-২০২২ তালিকায় টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। এর মাধ্যমে কর্মীদের জন্য সেরা কর্ম-পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাংয়ের অর্জনের তালিকায় নতুন আরেকটি পালক যুক্ত হলো।
বিশ্বের সেরা প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলোর মধ্য থেকে প্রতিবছর এই শীর্ষস্থান বাছাই করা হয়, যেখানে স্যামসাং টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করলো। এর মাধ্যমে আইটি ও প্রযুক্তি খাতে শীর্ষস্থানের সুনাম ধরে রাখলো প্রতিষ্ঠানটি।
স্ট্যাটিস্টা’র সহযোগিতায় বিশ্বব্যাপী ৮০০ প্রতিষ্ঠানের দেড় লাখ কর্মীর ওপর জরিপ পরিচালনা করে ফোর্বস। যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর জরিপটি পরিচালিত হয়। এর ফলাফলের ভিত্তিতে, স্যামসাংকে তালিকার শীর্ষস্থান দেওয়া হয়।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, তারা তাদের বন্ধু-বান্ধব ও পরিবারের অন্যান্যদের কাছে তার প্রতিষ্ঠানকে কতো রেটিং করবেন। এছাড়া, প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় যেমন: অর্থনৈতিক প্রভাব ও ধরন, মেধার উন্নয়ন, লৈঙ্গিক সমতা এবং সামাজিক দায়িত্বশীলতার ভিত্তিতে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে বলা হয় তাদের। ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, জরিপে অংশগ্রহণকারীদের বলা হয় তারা যেন এই খাতের নিয়োগকর্তাদের মূল্যায়ন করেন।
এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ স্যামসাংয়ের লক্ষ্যের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশে সর্বাধুনিক মোবাইল ডিভাইস ও কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য সরবরাহ করতে কাজ করে যাচ্ছি আমরা। পাশাপাশি আমরা সবসময়ই গঠনমূলক সম্পর্ক, ব্যক্তিগত উদ্যোগ ও অগ্রগতির সুযোগ তৈরির মাধ্যমে কর্মীদের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট।